আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

দেবদারু কবিতা | debdaru kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

দেবদারু কবিতাটি [ debdaru-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

দেবদারু debdaru

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ দেবদারু debdaru

 

দেবদারু কবিতা | debdaru kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দেবদারু, তুমি মহাবাণী

দিয়েছ মৌনের বক্ষে প্রাণমন্ত্র আনি–

          যে প্রাণ নিস্তব্ধ ছিল মরুদূর্গতলে

                   প্রস্তরশৃঙ্খলে

          কোটি কোটি যুগযুগান্তরে।

যে প্রথম যুগে তুমি দেখা দিলে নির্জনে প্রান্তরে,

রুদ্ধ অগ্নিতেজের উচ্ছ্বাস

          উদ্‌ঘাটন করি দিল ভবিষ্যের ইতিহাস–

                   জীবের কঠিন দ্বন্দ্ব অন্তহীন,

                   দুঃখে সুখে যুদ্ধ রাত্রিদিন,

                   জ্বেলে ক্ষোভহুতাশন

          অন্তরবিবরে যাহা সর্পসম করে অন্দোলন

                   শিখার রসনা

                   অশান্ত বাসনা।

                   স্নিগ্ধ স্তব্ধ রূপে

          শ্যামল শান্তিতে তুমি চুপে চুপে

          ধরণীর রঙ্গভূমে রচি দিলে কী ভূমিকা–

          তারই মাঝে প্রাণীর হৃদয়রক্তে লিখা

                   মহানাট্য জীবনমৃত্যুর,

                   কঠিন নিষ্ঠুর

                    দুর্গম পথের দুঃসাহস।

          যে পতাকা ঊর্ধ্বপানে তুলেছিল নিরলস,

          বলো কে জানিত তাহা নিরন্তর যুদ্ধের পতাকা,

                   সৌম্যকান্তি-দিয়ে-ঢাকা!

          কে জানিত, আজ আমি এ-জন্মের জীবন মন্থিয়া

                   যে বাণী উদ্ধার করি চলেছি গ্রন্থিয়া

                   দিনে দিনে আমার আয়ুতে,

                   সে যুগের বসন্তবায়ুতে

                             প্রথম নীরব মন্ত্র তারই

                   ভাষাহারা মর্মরেতে দিয়েছ বিস্তারি

                             তুমি, বনস্পতি,

                   মোর জ্যোতিবন্দনায় জন্মপূর্ব প্রথম প্রণতি!

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত