আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অপরাধিনী কবিতা | opradhini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অপরাধিনী কবিতাটি [ opradhini-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

অপরাধিনী opradhini

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ অপরাধিনী opradhini

 

অপরাধিনী কবিতা | opradhini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অপরাধ যদি ক’রে থাকো

    কেন ঢাকো

             মিথ্যা মোর কাছে।

             শাসনের দণ্ড সে কি এই হাতে আছে

             যে হাতে তোমার কণ্ঠে পরায়েছি বরণের হার।

                                শাস্তি এ আমার।

                       ভাগ্যেরে করেছি জয়

             এ বিশ্বাসে মনে মনে ছিলাম নির্ভয়।

                       আলস্যে কি ভেবেছিনু তাই–

             সাধনার আয়োজনে আর মোর প্রয়োজন নাই।

    রুষ্ট ভাগ্য ভেঙে দিল অহংকার।

             যা ঘটিল তাই আমি করিনু স্বীকার।

    ক্ষমা করো মোরে।

             আপনারে রেখেছিনু কারাগার ক’রে

    তোমারে ঘিরিয়া,

             পীড়িয়াছি ফিরিয়া ফিরিয়া

    দিনে রাতে।

             কখনো অজ্ঞাতে

             যেখানে বেদনা তব সেখানে দিয়েছি মোর ভার।

 

    বিষম দুঃসহ বোঝা এ ভালোবাসার

             সেখানে দিয়েছি চেপে ভালোবাসা নেই যেখানেতে।

             বসেছি আসন পেতে

    যেখানে স্থানের টানাটানি।

                       হায় জানি,

             কী ব্যথা কঠোর!

    এ প্রেমের কারাগারে মোর

             যন্ত্রণায় জাগি

             সুরঙ্গ কেটেছ যদি পরিত্রাণ লাগি

    দোষ দিব কারে।

    শাস্তি তো পেয়েছ তুমি এতদিন সেই রুদ্ধদ্বারে।

             সে শাস্তির হোক অবসান।

    আজ হতে মোর শাস্তি শুরু হবে, বিধির বিধান।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত