আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বিচ্ছেদ কবিতা | bichched kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বিচ্ছেদ কবিতাটি [ bichched-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

বিচ্ছেদ bichched

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ বিচ্ছেদ bichched

 

বিচ্ছেদ কবিতা | bichched kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

তোমাদের দুজনের মাঝে আছে কল্পনার বাধা;

          হল না সহজ পথ বাঁধা

                   স্বপ্নের গহনে।

              মনে মনে।

ডাক দাও পরস্পরে সঙ্গহীন কত দিনে রাতে;

          তবু ঘটিল না কোন্‌ সামান্য ব্যাঘাতে

                   মুখোমুখি দেখা।

              দুজনে রহিলে একা

                   কাছে কাছে থেকে;

তুচ্ছ, তবু অলঙ্ঘ্য সে দোঁহারে রহিল যাহা ঢেকে।

          বিচ্ছেদের অবকাশ হতে

                   বায়ুস্রোতে

ভেসে আসে মধুমঞ্জরীর গন্ধশ্বাস;

          চৈত্রের আকাশ

রৌদ্রে দেয় বৈরাগীর বিভাসের তান;

          আসে দোয়েলের গান;

দিগন্তরে পথিকের বাঁশি যায় শোনা।

          উভয়ের আনাগোনা

আভাসেতে দেখা যায় ক্ষণে ক্ষণে

          চকিত নয়নে।

                   পদধ্বনি শোনা যায়

শুষ্কপত্রপরিকীর্ণ বনবীথিকায়।

তোমাদের ভাগ্য আছে চেয়ে অনুক্ষণ

          কখন দোঁহার মাঝে একজন

                   উঠিবে সাহস ক’রে–

                   বলিবে, “যে মায়াডোরে

                   বন্দী হয়ে দূরে ছিনু এতদিন

                             ছিন্ন হোক, সে তো সত্যহীন।

                   লহ বক্ষে দু বাহু বাড়ায়ে;

          সম্মুখে যাহারে চাও পিছনেই আছে সে দাঁড়ায়ে।’

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত