আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অমর্ত কবিতা | omotro kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অমর্ত কবিতাটি [ omotro kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সেঁজুতি-কাব্যগ্রন্থের অংশ।

অমর্ত

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ সেঁজুতি

কবিতার নামঃ অমর্ত

 

 

অমর্ত কবিতা | omotro kobita | সেঁজুতি-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মনে একটুও নেই বৈকুন্ঠের আশা।–

                   ওইখানে মোর বাসা

                   যে মাটিতে শিউরে ওঠে ঘাস,

          যার ‘পরে ওই মন্ত্র পড়ে দক্ষিনে বাতাস।

চিরদিনের আলোক-জ্বালা নীল আকাশের নীচে

          যাত্রা আমার নৃত্যপাগল নটরাজের পিছে।

ফুল ফোটাবার যে রাগিণী বকুল শাখায় সাধা,

          নিষ্কারণে ওড়ার আবেগ চিলের পাখায় বাঁধা,

                   সেই দিয়েছে রক্তে আমার ঢেউয়ের দোলাদুলি;

স্বপ্নলোকে সেই উড়েছে সুরের পাখনা তুলি।

                             দায়-ভোলা মোর মন

                   মন্দে-ভালোয় সাদায়-কালোয় অঙ্কিত প্রাঙ্গণ

                                      ছাড়িয়ে গেছে দূর দিগন্ত-পানে

                   আপন বাঁশির পথ-ভোলানো তানে।

 

 

 

দেখা দিল দেহের অতীত কোন্‌ দেহ এই মোর

                   ছিন্ন করি বস্তুবাঁধন-ডোর।

                   শুধু কেবল বিপুল অনুভূতি,

          গভীর হতে বিচ্ছুরিত আনন্দময় দ্যুতি,

                   শুধু কেবল গানেই ভাষা যার,

          পুষ্পিত ফাল্গুনের ছন্দে গন্ধে একাকার;

          নিমেষহারা চেয়ে-থাকার দূর অপারের মাঝে

                             ইঙ্গিত যার বাজে।

                   যে দেহেতে মিলিয়ে আছে অনেক ভোরের আলো,

          নাম-না-জানা অপূর্বেরে যার লেগেছে ভালো,

                   যে দেহেতে রূপ নিয়েছে অনির্বচনীয়

                             সকল প্রিয়ের মাঝখানে যে প্রিয়,

                   পেরিয়ে মরণ সে মোর সঙ্গে যাবে–

          কেবল রসে, কেবল সুরে, কেবল অনুভাবে।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত