অরূপ তোমার বাণী | Orup tomar bani গানটি পূজা পর্বের একটি গান | রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক।
অরূপ তোমার বাণী , পূজা ৯ | Orup tomar bani
রাগ: ছায়ানট | তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ অগ্রহায়ণ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ নভেম্বর, ১৯২৬
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
অরূপ তোমার বাণী :
অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে আনি ॥
নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা–
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি ॥
যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে
বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে
তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে,
শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে–
বিঘ্ন তাহার পুণ্য করুক তব দক্ষিণপাণি ॥

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।
১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।

![গুণজ্ঞ কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Gunogyo Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর গুণজ্ঞ কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Gunogyo Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গুণজ্ঞ-কবিতা-কণিকা-কাব্যগ্রন্থ-1024x536.gif)
![সমস্যাপূরণ ছোটগল্প [ গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর – Somosyapuron Chotogolpo by Rabindranath Tagore সমস্যাপূরণ ছোটগল্প, গল্পগুচ্ছ। somosyapuron । রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/08/সমস্যাপূরণ-ছোটগল্প-1024x576.gif)







![অনেককালের একটিমাত্র দিন onekkaler ektimatro din [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর অনেককালের একটিমাত্র দিন onekkaler ektimatro din [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অনেককালের-একটিমাত্র-দিন-onekkaler-ektimatro-din-কবিতা--1024x536.gif)