আশার সীমা কবিতাটি [ashar sima kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ আশার-সীমা
আশার সীমা কবিতা । ashar sima Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
সকল আকাশ, সকল বাতাস,
সকল শ্যামল ধরা,
সকল কান্তি, সকল শান্তি
সন্ধ্যাগগন-ভরা,
যত-কিছু সুখ যত সুধামুখ,
যত মধুমাখা হাসি,
যত নব নব বিলাসবিভব,
প্রমোদমদিরারাশি,
সকল পৃথ্বী, সকল কীর্তি,
সকল অর্ঘ্যভার,
বিশ্বমথন সকল যতন,
সকল রতনহার,
সব পাই যদি তবু নিরবধি
আরো পেতে চায় মন–
যদি তারে পাই তবে শুধু চাই
একখানি গৃহকোণ।

![নাটক natok [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর নাটক natok [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নাটক-natok-কবিতা--1024x536.gif)
![শিশু কাব্যগ্রন্থের পুরোনো বট কবিতা । শিশু । রবীন্দ্রনাথ ঠাকুর । Purono Bot পুরোনো বট purono bot [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পুরোনো-বট-purono-bot-কবিতা--1024x536.gif)







![উলুখড়ের বিপদ Ulukhorer bipod [ ছোটগল্প,গল্পগুচ্ছ ] – রবীন্দ্রনাথ ঠাকুর উলুখড়ের বিপদ Ulukhorer bipod [ ছোটগল্প,গল্পগুচ্ছ ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উলুখড়ের-বিপদ-1024x536.gif)
