আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

একাকিনী ekakinee [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

একাকিনী

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছবি ও গান 

কবিতার শিরনামঃ একাকিনী

একাকিনী ekakinee [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

একটি মেয়ে একেলা,

             সাঁঝের বেলা,

          মাঠ দিয়ে চলেছে।

         চারি দিকে সোনার ধান ফলেছে।

ওর     মুখেতে পড়েছে সাঁঝের আভা,

              চুলেতে করিছে ঝিকিমিকি।

         কে জানে কী ভাবে মনে মনে

              আনমনে চলে ধিকিধিকি।

         পশ্চিমে সোনায় সোনাময়,

              এত সোনা কে কোথা দেখেছে।

         তারি মাঝে মলিন মেয়েটি

              কে যেন রে এঁকে রেখেছে।

         মুখখানি কেন গো অমন ধারা,

         কোন্‌খানে হয়েছে পথহারা,

         কারে যেন কী কথা শুধাবে,

              শুধাইতে ভয়ে হয় সারা।

         চরণ চলিতে বাধে বাধে,

              শুধালে কথাটি নাহি কয়।

              বড়ো বড়ো আকুল নয়নে

              শুধু মুখপানে চেয়ে রয়।

              নয়ন করিছে ছলছল,

              এখনি পড়িবে যেন জল।

              সাঁঝেতে নিরালা সব ঠাঁই,

              মাঠে কোথাও জনপ্রাণী নাই–

         দূরে অতি দূরে দেখা যায়,

              মলিন সে সাঁঝের আলোতে

         ছায়া ছায়া গাছপালাগুলি

                 মেশে মেশে মেঘের কোলেতে।

         বড়ো তোর বাজিতেছে পায়,

         আয় রে আমার কোলে আয়।

         আ মরি জননী তোর কে,

              বল্‌ রে কোথায় তোর ঘর।

         তরাসে চাহিস কেন রে,

              আমারে বাসিস কেন পর?

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত