গহন কুসুম কুঞ্জ মাঝে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ গহন কুসুম কুঞ্জ মাঝে
গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
গহন কুসুমকুঞ্জ-মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস-লোকলাজে
সজনি, আও আও লো।
অঙ্গে চারু নীল বাস,
হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,
কুঞ্জবনমে আও লো॥
ঢালে কুসুম সুরভভার,
ঢালে বিহগ সুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজত ভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে॥
দেখ সজনি, শ্যামরায়
নয়নে প্রেম উথল যায়,
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ,
হেরব সখি শ্রীগোবিন্দ
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে॥




![গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গহন-কুসুম-কুঞ্জ-মাঝে-gahan-kusum-kunja-majhe-কবিতা--1024x536.gif)

![ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থের 'সতিমির রজনী' কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর 2 সতিমির রজনী sotimir rajani [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সতিমির-রজনী-sotimir-rajani-কবিতা--1024x536.gif)
![শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শুন-সখি-বাজত-বাঁশি-shuna-sokhi-bajat-bashi-কবিতা--1024x536.gif)
![শনির দশা shanir dosha [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর শনির দশা shanir dosha [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শনির-দশা-shanir-dosha-কবিতা--1024x536.gif)


![বালক balak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর বালক balak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/05/বালক-balak-কবিতা--1024x536.gif)