শুন সখি বাজত বাঁশি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ শুন সখি বাজত বাঁশি
শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
শুন সখি, বাজত বাঁশি
গভীর রজনী, উজল কুঞ্জপথ,
চন্দ্রম ডারত হাসি।
দক্ষিণপবনে কম্পিত তরুগণ,
তম্ভিত যমুনাবারি,
কুসুমসুবাস উদাস ভইল, সখি,
উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি,
শরম ভরম গয়ি দূর,
নয়ন বারিভর, গরগর অন্তর,
হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,
সো কি হমারই শ্যাম?
মধুর কাননে মধুর বাঁশরি
বজায় হমারি নাম?
কত কত যুগ সখি, পুণ্য করনু হম,
দেবত করনু ধেয়ান,
তব ত মিলল সখি, শ্যামরতন মম,
শ্যাম পরানক প্রাণ।
শ্যাম রে,
শুনত শুনত তব মোহন বাঁশি,
জপত জপত তব নামে,
সাধ ভইল ময় দেহ ডুবায়ব
চাঁদউজল যমুনামে!
“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,
ধরহ সখীজন হাত,
নীদমগন মহী, ভয় ডর কছু নহি,
ভানু চলে তব সাথ।’




![শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শুন-সখি-বাজত-বাঁশি-shuna-sokhi-bajat-bashi-কবিতা--1024x536.gif)

![গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গহন-কুসুম-কুঞ্জ-মাঝে-gahan-kusum-kunja-majhe-কবিতা--1024x536.gif)
![বঁধুয়া হিয়াপর আওরে badhuya hiya par ao re কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বঁধুয়া হিয়াপর আওরে badhuya hiya par ao re কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বঁধুয়া-হিয়াপর-আওরে-badhuya-hiya-par-ao-re-কবিতা--1024x536.gif)


![ভারতী-বন্দনা bharati bandana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ভারতী-বন্দনা bharati bandana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভারতী-বন্দনা-bharati-bandana-কবিতা--1024x536.gif)