নারী কবিতা চৈতালীটি [ totwogyanhin kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

চৈতালী কাব্যগ্রন্থের নারী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে
এমন সহজে তব প্রতিমা বিরাজে।
যখন তোমারে হেরি জগতের তীরে
মনে হয় মন হতে এসেছ বাহিরে।
যখন তোমারে দেখি মনোমাঝখানে
মনে হয় জন্ম-জন্ম আছ এ পরানে।
মানসীরূপিণী তুমি, তাই দিশে দিশে
সকল সৌন্দর্যসাথে যাও মিলে মিশে।
চন্দ্রে তব মুখশোভা, মুখে চন্দ্রোদয়,
নিখিলের সাথে তব নিত্য বিনিময়।
মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্ব ঘুরি,
মিশায় তোমার সাথে নিখিল মাধুরী।
তার পরে মনগড়া দেবতারে মন
ইহকাল পরকাল করে সমর্পণ।

![উদাসীন udasin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর উদাসীন udasin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উদাসীন-udasin-কবিতা--1024x536.gif)







![দুর্ভাগিনী কবিতা [ বীথিকা কাব্যগ্রন্থ ] – রবীন্দ্রনাথ ঠাকুর [ Durbhagini Kobita ] দুর্ভাগিনী কবিতা [ বীথিকা কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Durbhagini Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/07/দুর্ভাগিনী-কবিতা-1024x576.gif)
![শ্রান্তি shranti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর শ্রান্তি shranti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শ্রান্তি-shranti-কবিতা--1024x536.gif)