ছোটো ফুল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ ছোটো-ফুল
ছোটো ফুল chhoto phul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আমি শুধু মালা গাঁথি ছোটো ছোটো ফুলে,
সে ফুল শুকায়ে যায় কথায় কথায়,
তাই যদি, তাই হোক, দুঃখ নাহি তায়,
তুলিব কুসুম আমি অনন্তের কূলে।
যারা থাকে অন্ধকারে, পাষাণ-কারায়,
আমার এ মালা যদি লহে গলে তুলে,
নিমেষের তরে তারা যদি সুখ পায়,
নিষ্ঠুর বন্ধন-ব্যথা যদি যায় ভুলে।
ক্ষুদ্র ফুল, আপনার সৌরভের সনে
নিয়ে আসে স্বাধীনতা, গভীর আশ্বাস–
মনে আনে রবিকর নিমেষ-স্বপনে,
মনে আনে সমুদ্রের উদার বাতাসে।
ক্ষুদ্র ফুল দেখে যদি কারো পড়ে মনে
বৃহৎ জগৎ, আর বৃহৎ আকাশ।

![পুনশ্চ কাব্যগ্রন্থের ‘কোপাই’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই kopai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কোপাই-kopai-কবিতা--1024x536.gif)
![সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সব-পেয়েছির-দেশ-sob-peyechhir-desh-কবিতা--1024x536.gif)

![ছোটো ফুল chhoto phul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 ছোটো ফুল chhoto phul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ছোটো-ফুল-chhoto-phul-কবিতা--1024x536.gif)

![কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কো-তুঁহু-ko-tuhu-কবিতা--1024x536.gif)
![যৌবন-স্বপ্ন joubon swopno [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 যৌবন-স্বপ্ন joubon swopno [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/যৌবন-স্বপ্ন-joubon-swopno-কবিতা--1024x536.gif)

![পূরবী কাব্যগ্রন্থের কঙ্কাল কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর কঙ্কাল konkal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কঙ্কাল-konkal-কবিতা--1024x536.gif)
![পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূর্ণকাম-prunokam-কবিতা--1024x536.gif)
