আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

জাগরণ কবিতা । Jagoran Kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

জাগরণ কবিতাটি [ Jagoron Kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।

কবিতার নামঃ জাগরণ Jagoron

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

জাগরণ কবিতা । Jagoran Kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

দেহে মনে সুপ্তি যবে করে ভর

               সহসা চৈতন্যলোকে আনে কল্পান্তর,

                   জাগ্রত জগৎ চলে যায়

                        মিথ্যার কোঠায়।

                 তখন নিদ্রার শূন্য ভরি

স্বপ্নসৃষ্টি শুরু হয়, ধ্রুব সত্য তারে মনে করি।

          সেও ভেঙে যায় যবে

     পুনর্বার জেগে উঠি অন্য এক ভবে;

         তখনি তাহারে সত্য বলি,

          নিশ্চিত স্বপ্নের রূপ অনিশ্চিতে কোথা যায় চলি।

 

 

                   তাই ভাবি মনে

          যদি এ জীবন মোর গাঁথা থাকে মায়ার স্বপনে,

                   মৃত্যুর আঘাতে জেগে উঠে

               অজিকার এ জগৎ অকস্মাৎ যায় টুটে,

                   সব-কিছু অন্য-এক অর্থে দেখি–

চিত্ত মোর চমকিয়া সত্য বলি তারে জানিবে কি?

               সহসা কি উদিবে স্মরণে

ইহাই জাগ্রত সত্য অন্যকালে ছিল তার মনে?

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত