তারাওআঁখি tara o akhi [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : প্রভাত সংগীত
কবিতার শিরোনামঃ তারা ও আঁখি
তারা ও আঁখি tara o akhi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
কাল সন্ধ্যাকালে ধীরে সন্ধ্যার বাতাস
বহিয়া আনিতেছিল ফুলের সুবাস।
রাত্রি হোলো, আঁধারের ঘনীভূত ছায়ে
পাখিগুলি একে একে পড়িল ঘুমায়ে।
প্রফুল্ল বসন্ত ছিল ঘেরি চারিধার
আছিল প্রফুল্লতর যৌবন তোমার,
তারকা হাসিতেছিল আকাশের মেয়ে,
ও আঁখি হাসিতেছিল তাহাদের চেয়ে।
দুজনে কহিতেছিনু কথা কানে কানে,
হৃদয় গাহিতেছিল মিষ্টতম তানে।
রজনী দেখিনু অতি পবিত্র বিমল,
ও মুখ দেখিনু অতি সুন্দর উজ্জ্বল।
সোনার তারকাদের ডেকে ধীরে ধীরে,
কহিনু “সমস্ত স্বৰ্গ ঢালো এর শিরে।”
বলিনু আঁখিরে তব “ওগো আঁখি-তারা,
ঢালো গো আমার পরে প্রণয়ের ধারা।”
![তারা ও আঁখি tara o akhi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)



![তারা ও আঁখি tara o akhi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 তারা ও আঁখি tara o akhi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তারা-ও-আঁখি-tara-o-akhi-কবিতা--1024x536.gif)

![প্রভাত সংগীত কাব্যগ্রন্থের বিসর্জন কবিতা | Bisorjon Kobita 3 বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিসর্জন-bisorjon-কবিতা--1024x536.gif)
![দুঃসময় duhsamay [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 দুঃসময় duhsamay [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দুঃসময়-duhsamay-কবিতা--1024x536.gif)
![ফেল ছোটগল্প – রবীন্দ্রনাথ ঠাকুর [ গল্পগুচ্ছ ] Fel Chotogolpo by Rabindranath Tagore ] ফেল ছোটগল্প - রবীন্দ্রনাথ ঠাকুর [ গল্পগুচ্ছ ] Fel Chotogolpo](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/ফেল-ছোটগল্প-1024x655.gif)
![উপকথা upokotha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর উপকথা upokotha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উপকথা-upokotha-কবিতা--1024x536.gif)
