নাই রস নাই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ১০ নম্বর গান।
রাগ: মূলতান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
প্রকৃতি পর্ব ১০ – নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ]
নাই রস নাই, দারুণ দাহনবেলা। খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥
যদি ঝ’রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা,
থাক্ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা ॥
শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।
প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক– হে নির্মম,
তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা ॥
![প্রকৃতি পর্ব ১০ - নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ] 1 প্রকৃতি পর্ব ১০ - নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/নাই-রস-নাই-গান.gif)