হৃদয় আমার, ওই বুঝি তোর গান্টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ১৩ নম্বর গান।
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
প্রকৃতি পর্ব ১৩ – হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ]
হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥
তোমার মোহন এল ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে–
বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে॥
বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার জাগ্রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে–
বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে॥

![আর্ত্তস্বর artaswar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আর্ত্তস্বর artaswar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আর্ত্তস্বর-artaswar-কবিতা--1024x536.gif)


![প্রকৃতি পর্ব ১৩ - হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ] 1 প্রকৃতি পর্ব ১৩ - হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হৃদয়-আমার-ওই-বুঝি-তোর-গান-1024x576.gif)

![প্রকৃতি পর্ব ১০ - নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ] 2 প্রকৃতি পর্ব ১০ - নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/নাই-রস-নাই-গান-1024x576.gif)
![প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ] 3 প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/মধ্যদিনে-যবে-গান-1024x576.gif)

![গীতোচ্ছাস gitocchas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর গীতোচ্ছাস gitocchas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গীতোচ্ছাস-gitocchas-কবিতা--1024x536.gif)