মধ্যদিনে যবে গান গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ১৬ নম্বর গান।
রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
প্রকৃতি পর্ব ১৬ – মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ]
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি,
হে রাখাল, বেণু তব বাজাও একাকী॥
প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে,
মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি–
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ
তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।
অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে
জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী–
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥


![পত্রপুট কাব্যগ্রন্থের ‘পৃথিবী’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী কবিতা [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Prithibi Kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/পৃথিবী-কবিতা-1024x576.gif)

![প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ] 1 প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/মধ্যদিনে-যবে-গান-1024x576.gif)

![প্রকৃতি পর্ব ১৩ - হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ] 2 প্রকৃতি পর্ব ১৩ - হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হৃদয়-আমার-ওই-বুঝি-তোর-গান-1024x576.gif)
![প্রকৃতি পর্ব ১৯ - বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ] 3 প্রকৃতি পর্ব ১৯ - বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/বৈশাখের-এই-ভোরের-গান-1024x576.gif)
![ছবি ও গান কাব্যগ্রন্থের ‘বিদায়’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় bidaay [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিদায়-bidaay-কবিতা--1024x536.gif)

