আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

হলাহল halaahal [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত

কবিতার শিরোনামঃ হলাহল

হলাহল halaahal [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

হলাহল halaahal [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

       এমন ক’দিন কাটে আর!

    ললিত গলিত হাস,        জাগরণ, দীর্ঘশ্বাস,

    সোহাগ, কটাক্ষ, মান, নয়নসলিলধার,

    মৃদু হাসি–মৃদৃ কথা –আদরের, উপেক্ষার–

    এই শুধু, এই শুধু, দিনরাত এই শুধু–

        এমন কদিন কাটে আর!

হলাহল halaahal [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

    কটাক্ষে মরিয়া যায়,   কটাক্ষে বাঁচিয়া উঠে,

    হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে,

    ভীরুর মতন আসে        দাঁড়ায়ে রহে গো পাশে,

    ভয়ে ভয়ে মৃদু হাসে,  ভয়ে ভয়ে মুখ ফুটে,

    একটু আদর পেলে অমনি চরণে লুটে,

    অমনি হাসিটি জাগে মলিন অধরপুটে,

    একটু কটাক্ষ হেরি অমনি সরিয়া যায়–

    অমনি জগৎ যেন শূন্য, মরুভূমি-হেন,

    অমনি মরণ যেন প্রাণের অধিক ভায়।

    প্রণয় অমৃত এ কি?    এ যে ঘোর হলাহল–

    হৃদয়ের শিরে শিরে       প্রবেশিয়া ধীরে ধীরে

    অবশ করেছে দেহ, শোণিত করেছে জল।

    কাজ নাই, কর্ম নাই,     বসে আছে এক ঠাঁই,

    হাসি ও কটাক্ষ লয়ে খেলেনা গড়িছে যত,

    কভু ঢুলে-পড়া আঁখি কভু অশ্রুভারে নত।

    দূর করো, দূর করো,  বিকৃত এ ভালোবাসা

    জীবনদায়িনী নহে, এ যে গো হৃদয়নাশা।

    কোথায় প্রণয়ে মন যৌবনে ভরিয়া উঠে,

    জগতের অধরেতে হাসির জোছনা ফুটে,

    চোখেতে সকলি ঠেকে বসন্তহিল্লোলময়,

    হৃদয়ের শিরে শিরে শোণিত সতেজে বয়–

    তা নয়, একি এ হল, একি এ জর্জর মন!

    হাসিহীন দু অধর, জোতিহীন দু নয়ন!

    দূরে যাও, দূরে যাও, হৃদয় রে দূরে যাও–

    ভূলে যাও, ভুলে যাও, ছেলেখেলা ভুলে যাও।

    দূর করো, দূর করো, বিকৃত এ ভালোবাসা–

    জীবনদায়িনী  নহে, এ যে গো হৃদয়নাশা।

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত