আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আমরা দুজনা স্বর্গ খেলনা , প্রেম ৪৯ | Amra dujona shorgo khelna

Table of Content

আমরা দুজনা স্বর্গ খেলনা , প্রেম ৪৯ | Amra dujona shorgo khelnaরবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।

আমরা দুজনা স্বর্গ খেলনা , প্রেম ৪৯ | Amra dujona shorgo khelna

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ শ্রাবণ, ১৩৩৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ অগাস্ট, ১৯২৮

 

 

আমরা দুজনা স্বর্গ-খেলনা:

 

আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে

মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে॥

পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে

বাসরররাত্রি রচিব না মোরা প্রিয়ে–

ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি।

কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ আমি আছি।

উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গমপথমাঝে

দুর্দম বেগে দুঃসহতম কাজে।

রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব–

চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব।

পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,

মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছ আমি আছি।

দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে–

মরুপথতাপ দুজনে নিয়েছি সহে।

ছুটি নি মোহন মরীচিকা-পিছে -পিছে,

ভুলাই নি মন সত্যেরে করি মিছে–

এই গৌরবে চলিব এ ভবে যত দিন দোঁহে বাঁচি।

এ বাণী, প্রেয়সী, হোক মহীয়সী “তুমি আছ আমি আছি”॥

 

 

 

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত