নাই রস নাই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ১০ নম্বর গান।
রাগ: মূলতান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
প্রকৃতি পর্ব ১০ – নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ]
নাই রস নাই, দারুণ দাহনবেলা। খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥
যদি ঝ’রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা,
থাক্ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা ॥
শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।
প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক– হে নির্মম,
তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা ॥


![বিশ্বশোক bishwashok [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বশোক bishwashok [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিশ্বশোক-bishwashok-কবিতা--1024x536.gif)

![প্রকৃতি পর্ব ১০ - নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ] 1 প্রকৃতি পর্ব ১০ - নাই রস নাই গান [ Nai Rosh Nai Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/নাই-রস-নাই-গান-1024x576.gif)

![প্রকৃতি পর্ব ৭ - কত যে তুমি গান [ Koto Je Tumi Gaan ] 2 প্রকৃতি পর্ব ৭ - কত যে তুমি গান [ Koto Je Tumi Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/কত-যে-তুমি-গান-1024x576.gif)
![প্রকৃতি পর্ব ১৩ - হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ] 3 প্রকৃতি পর্ব ১৩ - হৃদয় আমার, ওই বুঝি তোর গান [ Hridoy Amar Oi Bujhi Tor Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হৃদয়-আমার-ওই-বুঝি-তোর-গান-1024x576.gif)
![পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূর্ণ-মিলন-purno-milan-কবিতা-রবীন্দ্রনাথ-ঠাকুর-1024x536.gif)
