পথ এখনো শেষ , পূজা ৫৮৩ | Poth ekhono ses রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক।
পথ এখনো শেষ , পূজা ৫৮৩ | Poth ekhono ses
রাগ: ইমন-কালাংড়া-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ কার্তিক, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ অক্টোবর, ১৯২৬
পথ এখনো শেষ:
পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি।
তোমার আমার মাঝখানে হায় আসবে কখন আঁধার রাতি ॥
এবার তোমার শিখা আনি
জ্বালাও আমার প্রদীপখানি,
আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ॥
ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে–
দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে।
ছায়ায়-ফেরা ধুলায়-চলা
মনের কথা যায় না বলা,
শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।
১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।

![ঋষি কবি বলেছেন rishi kobi bolechhen [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি কবি বলেছেন rishi kobi bolechhen [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ঋষি-কবি-বলেছেন-rishi-kobi-bolechhen-কবিতা--1024x536.gif)






![আমার খোলা জানালাতে amar khola janalate [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর আমার খোলা জানালাতে amar khola janalate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমার-খোলা-জানালাতে-amar-khola-janalate-কবিতা--1024x536.gif)

![স্পষ্টভাষী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ] স্পষ্টভাষী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্পষ্টভাষী-কবিতা-1024x536.gif)