আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সৃষ্টির ভক্তবৃন্দকে আমার শুভেচ্ছা।

আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন, আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন থেকে, গুরুকুলের আর্ট কালচারের ১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতা করছি।
তার মধ্যে “আমার রবীন্দ্রনাথ” একটি।
এই প্লাটফরমটি তৈরি হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবন ও তার সকল সৃষ্টিকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাকে আরও আপন করে নেবার সুযোগ তৈরি করা।

কবিগুরু তার কর্মজীবনে সাহিত্যে, সঙ্গীতে আমাদের জন্য রেখে গেছেন এক মহা সমুদ্র। সেই সম্পদভান্ডার বিভিন্ন যুগোপযোগী মাধ্যমে দেশে-বিদেশে আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমদের কাজ করতে হবে।

আমাদের প্রত্যাশা আরও বেশি বেশি পরিশীলিত রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তিকার, তার অন্যান্য সৃষ্টিরও শিল্পী তৈরি হবে আমাদের দেশে, তার সৃষ্টি নিয়ে আরও গবেষণা হবে। নতুন প্রজন্ম প্রতিনিয়ত নিত্য নবীন রূপে রবীন্দ্রনাথ কে তাদের স্বজন হিসেবে আবিষ্কার করবে।

এজন্য আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সৃষ্টির একটি অনলাইন সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছি। সাথে থাকছে তার অন্যান্য সৃষ্টির নানা রকম ভিডিও পারফর্মেন্স।আর এই সব কিছুই ফ্রি, আমাদের পক্ষ থেকে উপহার।

এবার প্রথম ঘোষণা:

আপনাদের অবগতির জন্য জানাতে চাই – আমরা প্রতি বছর “আমার রবীন্দ্রনাথ” উদ্যোগ থেকে একটি করে বৃত্তি দেব।
যার অর্থমূল্য আড়াই লক্ষ টাকা। এই অর্থ শিক্ষার্থীর প্রয়োজনীয় তালিম বা ঘরে বসে রেয়াজ অথবা গবেষণা করার জন্য দেয়া হবে।

আমরা পৃষ্ঠপোষকতা করবো তাদের,
– যারা হয়তো রবীন্দ্র সঙ্গীত শিখেছেন, পাশাপাশি শাস্ত্রীয় গায়নরীতি শিখে নিজের গায়কী আরও উন্নত করতে চান।
– বা যারা রবীন্দ্রনাথের সৃষ্টিগুলো নিয়ে গবেষণায় সুনির্দিষ্ট কাজ করতে চান।
– বা যারা গায়কী, যন্ত্র ব্যবহার যুগোপযোগী করতে কোন বিশেষ গবেষণা করতে আগ্রহী।
এমন প্রার্থীদের জন্যই এই বৃত্তি।

আমাদের ঘোষনাগুলোর দিকে নজর রাখুন। সেখানে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করুন।
আপনাদের আবেদন, আমাদের বিশেষজ্ঞ প্যানেল যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবেন।

নতুন শিল্পী তৈরির পাশাপাশি আমরা বিশ্বাস করি গুণীর কদর না করলে গুণীর জন্ম হয় না।
তাই আমরা এবার বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী বা গবেষকদের মধ্য থেকে একজনকে সম্মাননা প্রদান করবো।
সম্মাননার সাথে ২ লক্ষ টাকা পরিমাণ নগদ অর্থ থাকবে।
আমাদের গুনি শিল্পীদের সন্ধান অব্যাহত রয়েছে। তাছাড়া আপনারাও যদি মনে করেন এমন যোগ্য কারও নাম আমরাদের দৃষ্টির বাইরে আছে। তার নাম আমাদের ডেসক্রিপশনে দেয়া নিয়ম অনুযায়ী প্রস্তাব করতে পারেন।

আশা করি আমাদের সবার চেষ্টায়, বাংলাদেশে রবীন্দ্র চর্চা আরও অগ্রসর হবে।
আপনার পরিচিত আগ্রহীদের এই বার্তাটি পৌঁছে দেবার অনুরোধ রইলো।

সবাই ভালো থাকবেন।

 

শুভেচ্ছান্তে,

ড. সীমা হামিদ’

প্রধান পৃষ্ঠপোষক, আমার রবীন্দ্রনাথ

সাভাপতি, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন

Share

ফিচার ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুন করে দেখা, জানা ও বোঝার একটি বিশেষ আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর ফিচার ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য, সংগীত, দর্শন, শিক্ষা, সমাজভাবনা, রাজনীতি, শিল্পচেতনা ও সমকালকে ঘিরে প্রকাশিত হবে বিশ্লেষণধর্মী ফিচার, প্রবন্ধ, স্মৃতিচিত্র, সাক্ষাৎকার, গবেষণাভিত্তিক লেখা ও নানা বিশেষ আয়োজন।রবীন্দ্রনাথের সৃষ্টিকে তাঁর সময়, সমাজ ও বিশ্বপরিসরের সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি তাঁর চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতাও অনুসন্ধান করবে এই ডেস্ক। কবিতা ও গানের পরিচিত পাঠের বাইরে তাঁর অজানা দিক, সৃষ্টির নেপথ্যের গল্প, মানুষ রবীন্দ্রনাথের জীবন ও তাঁর বহুমাত্রিক উত্তরাধিকারকে পাঠকের সামনে তুলে ধরাই ‘ফিচার ডেস্ক’-এর অন্যতম লক্ষ্য।রবীন্দ্রনাথকে শুধু পড়া নয়—তাঁকে জানা, তাঁর সময়কে বোঝা এবং তাঁর ভাবনার সঙ্গে আজকের সময়ের সংযোগ খোঁজাই আমাদের এই আয়োজন।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত