আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বনে ও রাজ্যে কবিতা । bone o rajye kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বনে ও রাজ্যে কবিতাটি [ bone o rajye kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ বনে ও-রাজ্যে

 

বনে ও রাজ্যে কবিতা । bone o rajye kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সারাদিন কাটাইয়া সিংহাসন-‘পরে

সন্ধ্যায় পশিলা রাম শয়নের ঘরে।

শয্যার আধেক অংশ শূন্য বহুকাল,

তারি ‘পরে রাখিলেন পরিশ্রান্ত ভাল।

দেবশূন্য দেবালয়ে ভক্তের মতন

বসিলেন ভূমি-‘পরে সজলনয়ন,

কহিলেন নতজানু কাতর নিশ্বাসে–

“যতদিন দীনহীন ছিনু বনবাসে

নাহি ছিল স্বর্ণমণি মাণিক্যমুকতা,

তুমি সদা ছিলে লক্ষ্মী প্রত্যক্ষ দেবতা।

আজি আমি রাজ্যেশ্বর, তুমি নাই আর,

আছে স্বর্ণমাণিক্যের প্রতিমা তোমার।”

নিত্যসুখ দীনবেশে বনে গেল ফিরে,

স্বর্ণময়ী চিরব্যথা রাজার মন্দিরে।

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত