প্রকৃতি পর্ব ৩৭ – বাদল-মেঘে মাদল বাজে গান [ Badol Meghe Madol Bajhe Gaan ]

বাদল-মেঘে মাদল বাজে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ৩৭ নম্বর গান।

রাগ: দেশ-পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ অগাস্ট, ১৯২১

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

প্রকৃতি পর্ব ৩৭ – বাদল-মেঘে মাদল বাজে গান [ Badol Meghe Madol Bajhe Gaan ]

 

বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে॥

তারি গভীর রোলে আমার হৃদয় দোলে,

আপন সুরে আপনি ভোলে॥

কোথায় ছিল গহন প্রাণেগোপন ব্যথা গোপন গানে–

আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে

ছড়িয়ে গেল সকলখানে গানে গানে॥

 

মন্তব্য করুন