আজ বারি ঝরে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ৩৪ নম্বর গান।
রাগ: ইমন
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রকৃতি পর্ব ৩৪ – আজ বারি ঝরে গান [ Aj Bari Jhare Gaan ]
আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে॥
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ‘পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে॥
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে–
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল–
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে।
আজ এমন ক’রে কে মেতেছে বাহিরে ঘরে॥



![প্রকৃতি পর্ব ৩৪ - আজ বারি ঝরে গান [ Aj Bari Jhare Gaan ] 1 প্রকৃতি পর্ব ৩৪ - আজ বারি ঝরে গান [ Aj Bari Jhare Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/প্রকৃতি-পর্ব-৩৪-–-আজ-বারি-ঝরে-গান-1024x576.gif)

![প্রকৃতি পর্ব ৩১ - শাঙনগগনে ঘোর গান [ Shaono Gagane Ghor Gaan ] 2 শাঙনগগনে ঘোর গান](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/শাঙনগগনে-ঘোর-গান-1024x576.gif)
![প্রকৃতি পর্ব ৩৭ - বাদল-মেঘে মাদল বাজে গান [ Badol Meghe Madol Bajhe Gaan ] 3 প্রকৃতি পর্ব ৩৭ - বাদল-মেঘে মাদল বাজে গান [ Badol Meghe Madol Bajhe Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/প্রকৃতি-পর্ব-৩৭-–-বাদল-মেঘে-মাদল-বাজে-গান-1-1024x576.gif)
![পত্রপুট কাব্যগ্রন্থের ‘হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হৃদয়ের-অসংখ্য-অদৃশ্য-পত্রপুট-1024x576.gif)


