“আমারে যদি জাগালে” (Amare Jodi Jagale) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের একটি আবেগঘন গান। গৌড়মল্লার রাগ ও ঝম্পক তালে বাঁধা এই সৃষ্টিতে বর্ষার রাতের আবহ, বজ্রপাত ও বৃষ্টির সুরের সাথে হৃদয়ের জাগরণ এবং আকাশের প্রতি ব্যাকুলতা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।

গানের মৌলিক তথ্য:

 

 

আমারে যদি জাগালে – গানের কথা:

আমারে যদি জাগালে আজি নাথ,
ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত॥

নিবিড় বন-শাখার ’পরে
আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে,
বাদল-ভরা আলস-ভরে
ঘুমায়ে আছে রাত॥

বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ
বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান।

হৃদয় মোর চোখের জলে
বাহির হল তিমিরতলে,
আকাশ খোঁজে ব্যাকুল বলে
বাড়ায়ে দুই হাত॥

মন্তব্য করুন