বারে বারে পেয়েছি , পূজা ৩৮৮ | Bare bare peyechi রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।
বারে বারে পেয়েছি , পূজা ৩৮৮ | Bare bare peyechi
রাগ: বাউল
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
বারে বারে পেয়েছি:
বারে বারে পেয়েছি যে তারে
চেনায় চেনায় অচেনারে ॥
যারে দেখা গেল তারি মাঝে না-দেখারই কোন্ বাঁশি বাজে,
যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে ॥
অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে।
কানে কানে কথা উঠে পূরে কোন্ সুদূরের সুরে সুরে
চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্ অজানারই পথপারে ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।
রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

![পত্রপুট কাব্যগ্রন্থের ‘কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/1938/06/কথার-উপরে-কথা-চলেছ-সাজিয়ে-দিনরাতি-1024x576.gif)
![ভগ্নহৃদয় চতুর্থ সর্গ bhagno hriday chothurtho sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর ভগ্নহৃদয় চতুর্থ সর্গ bhagno hriday chothurtho sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-চতুর্থ-সর্গ-bhagno-hriday-chothurtho-sorgo-কবিতা--1024x536.gif)





![সংগ্ৰাম সঙ্গীত sangraam sangeet[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্ৰাম সঙ্গীত sangraam sangeet[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সংগ্ৰাম-সঙ্গীত-sangraam-sangeet-কবিতা--1024x536.gif)

![পত্রপুট কাব্যগ্রন্থের ‘উদ্ভ্রান্ত সেই আদিম যুগে’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/উদ্ভ্রান্ত-সেই-আদিম-যুগে-1024x576.gif)