মধ্যদিনে যবে গান গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ১৬ নম্বর গান।
রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
প্রকৃতি পর্ব ১৬ – মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ]
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি,
হে রাখাল, বেণু তব বাজাও একাকী॥
প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে,
মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি–
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ
তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।
অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে
জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী–
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
![প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ] 1 প্রকৃতি পর্ব ১৬ - মধ্যদিনে যবে গান [ Madhyadine Jobe Gan Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/মধ্যদিনে-যবে-গান.gif)