আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মেঘের খেলা কবিতা । megher khela kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মেঘের খেলা কবিতা [ megher khela kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী

কবিতার নামঃ মেঘের খেলা

মেঘের খেলা কবিতা । megher khela kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপ্ন যদি হ’ত জাগরণ,

        সত্য যদি হ’ত কল্পনা,

তবে এ ভালোবাসা              হ’ত না হত-আশা

        কেবল কবিতার জল্পনা।

        মেঘের-খেলা-সম হ’ত সব

        মধুর মায়াময় ছায়াময়।

কেবল আনাগোনা,          নীরবে জানাশোনা,

        জগতে কিছু আর কিছু নয়।

        কেবল মেলামেশা গগনে,

        সুনীল সাগরের পরপারে

সুদূরে ছায়াগিরি            তাহারে ঘিরি ঘিরি

        শ্যামল ধরণীর ধারে ধারে।

        কখনো ধীরে ধীরে ভেসে যায়,

        কখনো মিশে যায় ভাঙিয়া–

কখনো ঘননীল       বিজুলি-ঝিলিমিলি,

        কখনো উষারাগে রাঙিয়া।

 

   যেমন প্রাণপণ বাসনা

        তেমনি বাধা তার সুকঠিন

সকলি লঘু হয়ে      কোথায় যেত বয়ে,

        ছায়ার মতো হত কায়াহীন।

        চাঁদের আলো হত সুখহাস,

        অশ্রু শরতের বরষণ।

সাক্ষী করি বিধু          মিলন হত মৃদু

        কেবল প্রাণে প্রাণে পরশন।

        শান্তি পেত এই চিরতৃষা

        চিত্ত চঞ্চল সকাতর,

প্রেমের থরে থরে        বিরাম জাগিত রে–

        দুখের ছায়া মাঝে রবিকর।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত