মোহ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ মো’হ
মোহ moha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
এ মো’হ ক’দিন থাকে, এ মায়া মিলায়,
কিছুত পারে না আর বাঁধিয়া রাখিতে।
কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়,
মদিরা উথলে নাকো মদির আঁখিতে।
কেহ কারে নাহি চিনে আঁধার নিশায়।
ফুল ফোটা সাঙ্গ হলে গাহে না পাখিতে।
কোথা সেই হাসিপ্রান্ত চুম্বনতৃষিত
রাঙা পুষ্পটুকু যেন প্রস্ফুট অধর!
কোথা কুসুমিত তনু পূর্ণবিকশিত,
কম্পিত পুলকভরে, যৌবনকাতর!
তখন কি মনে পড়ে সেই ব্যাকুলতা,
সেই চিরপিপাসিত যৌবনের কথা,
সেই প্রাণ পরিপূর্ণ মরণ-অনল–
মনে পড়ে হাসি আসে? চোখে আসে জল?


![ফুলবালা phulbala [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ফুলবালা phulbala [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ফুলবালা-phulbala-কবিতা--1024x536.gif)

![মোহ moha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 মোহ moha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মোহ-moha-কবিতা--1024x536.gif)

![পবিত্র প্রেম pobitro prem [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 পবিত্র প্রেম pobitro prem [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পবিত্র-প্রেম-pobitro-prem-কবিতা--1024x536.gif)
![কেন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর [ Keno Kobita by Rabindranath Tagore ] 3 কেন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর [ Keno Kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কেন-কবিতা-1024x536.gif)

![পুনশ্চ কাব্যগ্রন্থের সহযাত্রী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর সহযাত্রী sohojatri [ কবিতা ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সহযাত্রী-sohojatri-কবিতা--1024x536.gif)
![ওরা এসে আমাকে বলে ora ese amake bole [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ওরা এসে আমাকে বলে ora ese amake bole [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ওরা-এসে-আমাকে-বলে-ora-ese-amake-bole-কবিতা--1024x536.gif)