আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

কেন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Keno Kobita by Rabindranath Tagore ]

Table of Content

কেন কবিতাটি কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অংশ। কড়ি ও কোমল কাব্যগ্রন্থটি ১২৯৩ বঙ্গাব্দতে, ৫৫ নং অপর চিৎপুর রোডে, আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে, শ্রীকালিদাস চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত হয়।

কেন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ কে’ন

 

কেন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর [ Keno Kobita by Rabindranath Tagore ]

 

কেন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কে’ন গো এমন স্বরে বাজে তব বাঁশি,

মধুর সুন্দর রূপে কেঁদে ওঠে হিয়া,

রাঙা অধরের কোণে হেরি মধুহাসি

পুলকে যৌবন কে’ন উঠে বিকশিয়া।

কে’ন তনু বাহুডোরে ধরা দিতে চায়,

ধায় প্রাণ দুটি কালো​​ আঁখির উদ্দেশে,

হায় যদি এত লজ্জা কথায় কথায়,

হায় যদি এত শ্রান্তি নিমেষে নিমেষে।

কে’ন কাছে ডাকে যদি মাঝে অন্তরাল,

কে’ন রে কাঁদায় প্রাণ  যদি ছায়া,

আজ হাতে তুলে নিয়ে ফেলে দিবে কাল–

এরি তরে এত তৃষ্ঞা,​​ এ কাহার মায়া।

মানবহৃদয় নিয়ে এত অবহেলা,

খেলা যদি,​​ কে’ন হেন মর্মভেদী খেলা॥

 

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত