যদি আসে তবে , প্রেম ৩৪২ | Jodi ashe tobe রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট।
যদি আসে তবে , প্রেম ৩৪২ | Jodi ashe tobe
রাগ: দেশ-মল্লার
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯৬
যদি আসে তবে:
যদি আসে তবে কেন যেতে চায়।
দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥
চেয়ে থাকে ফুল হৃদয় আকুল–
বায়ু বলে এসে ‘ভেসে যাই’।
ধরে রাখো, ধরে রাখো–
সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥
পথিকের বেশে সুখনিশি এসে
বলে হেসে হেসে ‘মিশে যাই’।
জেগে থাকো, সখী, জেগে থাকো–
বরষের সাধ নিমেষে মিলায়॥
রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত।
রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।







![ভুল করেছিনু ভুল - Bhul Korechhinu Bhul Bhengechhey [ প্রেম ২০৩ ] 3 ভুল করেছিনু ভুল - Bhul Korechhinu Bhul Bhengechhey [ প্রেম ২০৩ ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/11/ভুল-করেছিনু-ভুল-1024x536.gif)

![নারিকেল narikel [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর নারিকেল narikel [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নারিকেল-narikel-কবিতা--1024x536.gif)
