শিশির shishir [ কবিতা ]-
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : সন্ধ্যা সঙ্গীত
কবিতার শিরনামঃ শিশির
শিশির shishir [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
শিশির কাঁদিয়া শুধু বলে,
“কেন মোর হেন ক্ষুদ্র প্রাণ–
শিশুটির কল্পনার মতো
জনমি অমনি অবসান?
ঘুম-ভাঙা উষা-মেয়েটির
একটি সুখের অশ্রু হায়,
হাসি তার ফুরাতে ফুরাতে
এ অশ্রুটি শুকাইয়া যায়।
টুকটুকে মুখখানি নিয়ে
গোলাপ হাসিছে মুচকিয়ে,
বকুল প্রাণের সুধা দিয়ে,
বায়ুর মাতাল করি তুলে–
প্রজাপতি ভাবিয়া না পায়
কাহারে তাহার প্রাণ চায়,
তুলিয়া অলস পাখা দুটি
ভ্রমিতেছে ফুল হতে ফুলে–
সেই হাসি-রাশির মাঝারে
আমি কেন থাকিতে না পাই!
যেমনি নয়ন মেলি, হায়,
সুখের নিমেষটির প্রায়,
অতৃপ্ত হাসিটি মুখে লয়ে
অমনি কেন গো মরে যাই।”
শুয়ে শুয়ে অশোক-পাতায়
মুমূর্ষু শি-শির বলে,”হায়,
কোনো সুখ ফুরায় নি যার
তার কেন জীবন ফুরায়?”
“আমি কেন হই নি শি-শির?”
কহে কবি নিশ্বাস ফেলিয়া।
“প্রভাতেই যেতেম শুকায়ে
প্রভাতেই নয়ন মেলিয়া।
হে বিধাতা, শি-শিরের মতো
গড়েছ আমার এই প্রাণ,
শি-শিরের মরণটি কেন
আমারে কর নি তবে দান?”

![কাহিনী কাব্যগ্রন্থের দেবতার গ্রাস কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর দেবতার গ্রাস debataar graas | কাহিনী [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দেবতার-গ্রাস-debataar-graas-কাহিনী-কবিতা--1024x536.gif)


![শিশির shishir [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 শিশির shishir [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শিশির-shishir-কবিতা--1024x536.gif)

![ঘুম ghum [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 ঘুম ghum [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ঘুম-ghum-কবিতা--1024x536.gif)
![ছবি ও গান কাব্যগ্রন্থের খেলা কবিতা | Khelaa Kobita 3 খেলা khelaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/খেলা-khelaa-কবিতা--1024x536.gif)
![শিশু কাব্যগ্রন্থের পাখির পালক কবিতা । রবীন্দ্রনাথ ঠাকুর । Pakhir Palok পাখির পালক pakhir palok [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পাখির-পালক-pakhir-palok-কবিতা--1024x536.gif)
![জুতা-আবিষ্কার juta abiskar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর জুতা-আবিষ্কার juta abiskar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জুতা-আবিষ্কার-juta-abiskar-কবিতা--1024x536.gif)

