সন্ধ্যার বিদায়
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ সন্ধ্যার-বিদায়
সন্ধ্যার বিদায় sondhyar biday [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
সন্ধ্যা যায়, সন্ধ্যা ফিরে চায়, শিথিল কবরী পড়ে খুলে–
যেতে যেতে কনক-আঁচল বেধে যায় বকুলকাননে,
চরণের পরশরাঙিমা রেখে যায় যমুনার কূলে–
নীরবে-বিদায়-চাওয়া চোখে, গ্রন্থি-বাঁধা রক্তিম দুকূলে
আঁধারের ম্লানবধূ যায় বিষাদের বাসরশয়নে।
সন্ধ্যাতারা পিছনে দাঁড়ায়ে চেয়ে থাকে আকুল নয়নে।
যমুনা কাঁদিতে চাহে বুঝি, কেন রে কাঁদে না কণ্ঠ তুলে–
বিস্ফারিত হৃদয় বহিয়া চলে যায় আপনার মনে।
মাঝে মাঝে ঝাউবন হতে গভীর নিশ্বাস ফেলে ধরা।
সপ্ত ঋষি দাঁড়াইল আসি নন্দনের সুরতরুমূলে–
চেয়ে থাকে পশ্চিমের পথে, ভুলে যায় আশীর্বাদ করা।
নিশীথিনী রহিল জাগিয়া বদন ঢাকিয়া এলোচুলে।
কেহ আর কহিল না কথা, একটিও বহিল না শ্বাস–
আপনার সমাধি-মাঝারে নিরাশা নীরবে করে বাস।


![শেষ সপ্তক কাব্যগ্রন্থের ভোরের আলো-আঁধারে কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের আলো আঁধারে bhorer alo adhare [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভোরের-আলো-আঁধারে-bhorer-alo-adhare-কবিতা--1024x536.gif)

![সন্ধ্যার বিদায় sondhyar biday [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 সন্ধ্যার বিদায় sondhyar biday [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সন্ধ্যার-বিদায়-sondhyar-biday-কবিতা--1024x536.gif)

![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের রাত্রি কবিতা | Ratri Kobita 2 রাত্রি ratri [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/রাত্রি-ratri-কবিতা-1-1-1024x536.gif)
![গান-রচনা gan rochona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 গান-রচনা gan rochona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গান-রচনা-gan-rochona-কবিতা--1024x536.gif)

![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের ‘আহ্বান গীত’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আহ্বান-গীত-ahobban-geet-কবিতা--1024x536.gif)