আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সাঁওতাল মেয়ে কবিতা | saotal meye kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সাঁওতাল মেয়ে কবিতাটি [ saotal meye kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।

সাঁওতাল মেয়ে saotal meye

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ সাঁওতাল মেয়ে saotal meye

 

সাঁওতাল মেয়ে কবিতা | saotal meye kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

যায় আসে সাঁওতাল মেয়ে

             শিমূলগাছের তলে কাঁকরবিছানো পথ বেয়ে।

        মোটা শাড়ি আঁট করে ঘিরে আছে তনু কালো দেহ।

                বিধাতার ভোলা-মন কারিগর কেহ

             কোন্‌ কালো পাখিটিরে গড়িতে গড়িতে

                 শ্রাবণের মেঘে ও তড়িতে

                      উপাদান খুঁজি

                 ওই নারী রচিয়াছে বুঝি।

                      ওর দুটি পাখা

                 ভিতরে অদৃশ্য আছে ঢাকা,

             লঘু পায়ে মিলে গেছে চলা আর ওড়া।

        নিটোল দু হাতে তার সাদারাঙা কয় জোড়া

                      গালা-ঢালা চুড়ি,

                 মাথায় মাটিতে-ভরা ঝুড়ি,

                 যাওয়া-আসা করে বারবার।

                   আঁচলে প্রান্ত তার

                      লাল রেখা দুলাইয়া

        পলাশের স্পর্শমায়া আকাশেতে দেয় বুলাইয়া।

                 পউষের পালা হল শেষ,

        উত্তর বাতাসে লাগে দক্ষিণের ক্বচিৎ আবেশ।

                 হিমঝুরি শাখা-‘পরে

             চিকন চঞ্চল পাতা ঝলমল করে

                 শীতের রোদ্‌দুরে।

 

        পাণ্ডুনীল আকাশেতে চিল উড়ে যায় বহুদূরে।

             আমলকীলতা ছেয়ে খসে পড়ে ফল,

                 জোটে সেথা ছেলেদের দল।

        আঁকাবাঁকা বনপথে আলোছায়া-গাঁথা,

             অকস্মাৎ ঘুরে ঘুরে ওড়ে ঝরা পাতা

                 সচকিত হাওয়ার খেয়ালে।

                      ঝোপের আড়ালে

                 গলাফোলা গিরগিটি স্তব্ধ আছে ঘাসে।

        ঝুড়ি নিয়ে বারবার সাঁওতাল মেয়ে যায় আসে।

                 আমার মাটির ঘরখানা

আরম্ভ হয়েছে গড়া, মজুর জুটেছে তার নানা।

   ধীরে ধীরে ভিত তোলে গেঁথে

        রৌদ্রে পিঠ পেতে।

           মাঝে মাঝে

   সুদূরে রেলের বাঁশি বাজে;

প্রহর চলিয়া যায়, বেলা পড়ে আসে,

ঢং ঢং ঘন্টাধ্বনি জেগে ওঠে দিগন্ত-আকাশে।

        আমি দেখি চেয়ে,

ঈষৎ সংকোচে ভাবি–এ কিশোরী মেয়ে

পল্লীকোণে যে ঘরের তরে

করিয়াছে প্রস্ফুটিত দেহে ও অন্তরে

   নারীর সহজ শক্তি আত্মনিবেদনপরা

        শুশ্রূষার স্নিগ্ধসুধা-ভরা,

আমি তারে লাগিয়েছি কেনা কাজে করিতে মজুরি–

   মূল্যে যার অসম্মান সেই শক্তি করি চুরি

        পয়সার দিয়ে সিঁধকাঠি।

সাঁওতাল মেয়ে ওই ঝুড়ি ভরে নিয়ে আসে মাটি।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত