আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সে আমার জননী রে se amar jononi re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সে আমার জননী রে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ সে আমার-জননী রে

সে আমার জননী রে se amar jononi re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ভৈরবী । রূপক

কে এসে যায় ফিরে ফিরে

আকুল নয়নের নীরে?

     কে বৃথা আশাভরে

     চাহিছে মুখ-‘পরে?

সে যে আমার জননী রে!

কাহার সুধাময়ী বাণী

মিলায় অনাদর মানি?

     কাহার ভাষা হায়

     ভুলিতে সবে চায়?

সে যে আমার জননী রে!

ক্ষণেক স্নেহকোল ছাড়ি

চিনিতে আর নাহি পারি।

     আপন সন্তান

     করিছে অপমান–

সে যে আমার জননী রে!

পুণ্য কুটিরে বিষণ্ণ

কে ব’সে সাজাইয়া অন্ন?

     সে স্নেহ-উপহার

     রুচে না মুখে আর!

সে যে আমার জননী রে!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত