স্পষ্টভাষী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Shoshtobhasi Kobita ]
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃস্পষ্টভাষী
স্পষ্টভাষী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Shoshtobhasi Kobita ]
বসন্ত এসেছে বনে, ফুল ওঠে ফুটি,
দিনরাত্রি গাহে পিক, নাহি তার ছুটি।
কাক বলে, অন্য কাজ নাহি পেলে খুঁজি,
বসন্তের চাটুগান শুরু হল বুঝি!
গান বন্ধ করি পিক উঁকি মারি কয়,
তুমি কোথা হতে এলে কে গো মহাশয়?
আমি কাক স্পষ্টভাষী, কাক ডাকি বলে।
পিক কয়, তুমি ধন্য, নমি পদতলে;
স্পষ্টভাষা তব কণ্ঠে থাক বারো মাস,
মোর থাক্ মিষ্টভাষা আর সত্যভাষ।



![স্পষ্টভাষী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ] 1 স্পষ্টভাষী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্পষ্টভাষী-কবিতা-1024x536.gif)

![দানরিক্ত কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Danrikto Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 দানরিক্ত কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Danrikto Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দানরিক্ত-কবিতা-কণিকা-1024x536.gif)
![প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ] 3 প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রতাপের-তাপ-কবিতা-1024x536.gif)


![রাজার ছেলে ও রাজার মেয়ে rajar chhele o rajar meye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর রাজার ছেলে ও রাজার মেয়ে rajar chhele o rajar meye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/রাজার-ছেলে-ও-রাজার-মেয়ে-rajar-chhele-o-rajar-meye-কবিতা--1024x536.gif)