আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

স্বল্পশেষ swolposhesh [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃ স্বল্পশেষ

স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

অধিক কিছু নেই গো কিছু নেই,

            কিছু নেই–

যা আছে তা এই গো শুধু এই,

            শুধু এই।

যা ছিল তা শেষ করেছি

            একটি বসন্তেই।

আজ যা কিছু বাকি আছে

            সামান্য এই দান–

তাই নিয়ে কি রচি দিব

            একটি ছোটো গান?

স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

একটি ছোটো মালা তোমার

            হাতের হবে বালা।

একটি ছোটো ফুল তোমার

            কানের হবে দুল।

একটি তরুলতায় ব’সে

           একটি ছোটো খেলায়

হারিয়ে দিয়ে যাবে মোরে

            একটি সন্ধেবেলায়।

অধিক কিছু নেই গো কিছু নেই,

            কিছু নেই।

যা আছে তা এই গো শুধু এই,

            শুধু এই।

ঘাটে আমি একলা বসে রই,

            ওগো আয়!

বর্ষানদী পার হবি কি ওই–

            হায় গো হায়!

অকূল-মাঝে ভাসবি কে গো

            ভেলার ভরসায়।

আমার তরীখান

            সইবে না তুফান;

তবু যদি লীলাভরে

            চরণ কর দান,

শান্ত তীরে তীরে তোমায়

            বাইব ধীরে ধীরে।

একটি কুমুদ তুলে তোমার

            পরিয়ে দেব চুলে।

ভেসে ভেসে শুনবে বসে

            কত কোকিল ডাকে

কূলে কূলে কুঞ্জবনে

            নীপের শাখে শাখে।

স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষুদ্র আমার তরীখানি–

            সত্য করি কই,

                  হায় গো পথিক, হায়,

তোমায় নিয়ে একলা নায়ে

            পার হব না ওই

                   আকুল যমুনায়।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত