জান তুমি রাত্তিরে কবিতা | jan tumi rattire kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জান তুমি রাত্তিরে কবিতাটি [ jan tumi-rattire kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

জান তুমি রাত্তিরে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ জান-তুমি রাত্তিরে

জান তুমি রাত্তিরে কবিতা | jan tumi-rattire kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জান তুমি, রাত্তিরে

         নাই মোর সাথি আর–

ছোটোবউ, জেগে থেকো,

         হাতে রেখো হাতিয়ার।

     যদি করে ডাকাতি,

     পারিনে যে তাকাতেই,

আছে এক ভাঙা বেত

         আছে ছেঁড়া ছাতি আর।

     ভাঙতে চায় না ঘুম,

     তা না হলে দুমাদুম্‌

লাগাতেম কিল ঘুষি

              চালাতেম লাথি আর।

Amar Rabindranath Logo

মন্তব্য করুন