হাজারিবাগের ঝোপে হাজারটা হাই-কবিতাটি [ hajaribager hate hajarta hai kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
হাজারিবাগের-ঝোপে হাজারটা হাই
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ হাজারিবাগের-ঝোপে হাজারটা হাই
হাজারিবাগের ঝোপে হাজারটা হাই-কবিতা | hajaribager hate-hajarta hai kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
হাজারিবাগের-ঝোপে হাজারটা হাই
তুলেছিল হাজারটা বাঘে,
ময়মন্সিংহের মাসতুত ভাই
গর্জি উঠিল তাই রাগে।
খেঁকশেয়ালের দল শেয়ালদহর
হাঁচি শুনে হেসে মরে অষ্টপ্রহর,
হাতিবাগানের হাতি ছাড়িয়া শহর
ভাগলপুরের দিকে ভাগে–
গিরিডির গিরগিটি মস্ত-বহর
পথ দেখাইয়া চলে আগে।
মহিশূরে মহিষটা খায় অড়হর–
খামকাই তেড়ে গিয়ে লাগে।

