দিন পরে যায় , প্রেম ২৭৩ | Din pore jay

দিন পরে যায় , প্রেম ২৭৩ | Din pore jay  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।

 

দিন পরে যায় , প্রেম ২৭৩ | Din pore jay

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯২৬

 

দি-ন পরে যায়:

দিন পরে যায় দিন, বসি পথপাশে

গান পরে গাই গান বসন্তবাতাসে॥

ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা–

রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে॥

দিন পরে যায় দিন, নাই তব দেখা।

গান পরে গাই গান, রই বসে একা।

সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে–

ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে॥

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।

 

১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

মন্তব্য করুন