ধরা সে যে , প্রেম ২১৮ | Dhora se je

ধরা সে যে , প্রেম ২১৮ | Dhora se je  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 

ধরা সে যে , প্রেম ২১৮ | Dhora se je

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

 

ধরা সে যে:

ধরা সে যে দেয় নাই, দেয় নাই,

যারে আমি আপনারে সঁপিতে চাই।

কোথা সে যে আছে সঙ্গোপনে

প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে॥

এসো মম সার্থক স্বপ্ন,

করো মোর যৌবন সুন্দর,

দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।

ঘুচাও বিষাদের কুহেলিকা,

নব প্রাণমন্ত্রের আনো বাণী।

পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা

আঁধারে আঁধারে খোঁজে ভাষা

শূন্যে পথহারা পবনের ছন্দে,

ঝরে-পড়া বকুলের গন্ধে॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

 

তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন