আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পোড়োবাড়ি কবিতা | Porobari Kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পোড়োবাড়ি কবিতা [ Porobari Kobita ] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থ এর অংশ। বীথিকা হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “অন্ত্যপর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ পোড়োবাড়ি [ Porobari ]

পোড়োবাড়ি কবিতা | Porobari Kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

সেদিন তোমার মোহ লেগে

                   আনন্দের বেদনায় চিত্ত ছিল জেগে;

                             প্রতিদিন প্রভাতে পড়িত মনে,

                                 তুমি আছ এ ভুবনে।

                   পুকুরে বাঁধানো ঘাটে স্নিগ্ধ অশথের মূলে

                                 বসে আছ এলোচুলে,

                   আলোছায়া পড়েছে আঁচলে তব–

          প্রতিদিন মোর কাছে এ যেন সংবাদ অভিনব।

                   তোমার শয়নঘরে ফুলদানি,

                        সকালে দিতাম আনি

                             নাগকেশরের পুষ্পভার

                                  অলক্ষ্যে তোমার।

                   প্রতিদিন দেখা হত, তবু কোনো ছলে

                   চিঠি রেখে আসিতাম বালিশের তলে।

          সেদিনের আকাশেতে তোমার নয়ন দুটি কালো

                   আলোরে করিত আরো আলো।

          সেদিনের বাতাসেতে তোমার সুগন্ধ কেশপাশ

                   নন্দনের আনিত নিশ্বাস।

          অনেক বৎসর গেল, দিন গণি নহে তার মাপ–

                   তারে জীর্ণ করিয়াছে ব্যর্থতার তীব্র পরিতাপ।

 

 

          নির্মম ভাগ্যের হাতে লেখা

                   বঞ্চনার কালো কালো রেখা

বিকৃত স্মৃতির পটে নিরর্থক করেছে ছবিরে।

আলোহীন গানহীন হৃদয়ের গহন গভীরে

                   সেদিনের কথাগুলি

          দুর্লক্ষণ বাদুড়ের মতো আছে ঝুলি।

          আজ যদি তুমি এস কোথা তব ঠাঁই,

                   সে তুমি তো নাই।

                             আজিকার দিন

          তোমারে এড়ায়ে যাবে পরিচয়হীন।

তোমার সেকাল আজি ভাঙাচোরা যেন পোড়োবাড়ি

                   লক্ষ্মী যারে গেছে ছাড়ি;

                             ভূতে-পাওয়া ঘর

          ভিত জুড়ে আছে যেথা দেহহীন ডর।

আগাছায় পথ রুদ্ধ, আঙিনায় মনসার ঝোপ,

তুলসীর মঞ্চখানি হয়ে গেছে লোপ।

          বিনাশের গন্ধ ওঠে, দুর্গ্রহের শাপ,

                   দুঃস্বপ্নের নিঃশব্দ বিলাপ।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত