আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ক্ষণিক কবিতা | khonik kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ক্ষণিক কবিতাটি [ khonik-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

ক্ষণিক khonik

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ক্ষণিক khonik

 

 

ক্ষণিক কবিতা | khonik kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

চৈত্রের রাতে যে মাধবীমঞ্জরী

ঝরে গেল, তারে কেন লও সাজি ভরি।

সে শুধিছে তার ধুলায় চরম দেনা,

আজ বাদে কাল যাবে না তো তারে চেনা।

মরুপথে যেতে পিপাসার সম্বল

গাগরি হইতে চলকিয়া পড়ে জল,

সে জলে বালুতে ফল কি ফলাতে পারো?

সে জলে কি তাপ মিটিবে কখনো কারো?

যাহা দেওয়া নহে, যাহা শুধু অপচয়,

তারে নিতে গেলে নেওয়া অনর্থ হয়।

ক্ষতির ধনেরে ক্ষয় হতে দেওয়া ভালো,

কুড়াতে কুড়াতে শুকায়ে সে হয় কালো।

হায় গো ভাগ্য, ক্ষণিক করুণাভরে

যে হাসি যে ভাষা ছড়ায়েছ অনাদরে,

বক্ষে তাহারে সঞ্চয় করে রাখি–

ধুলা ছাড়া তার কিছুই রয় না বাকি।

 

নিমেষে নিমেষে ফুরায় যাহার দিন

চিরকাল কেন বহিব তাহার ঋণ?

যাহা ভুলিবার তাহা নহে তুলিবার,

স্বপ্নের ফুলে কে গাঁথে গলার হার!

প্রতি পলকের নানা দেনাপাওনায়

চলতি মেঘের রঙ বুলাইয়া যায়

জীবনের স্রোতে; চলতরঙ্গতলে

ছায়ার লেখন আঁকিয়া মুছিয়া চলে

শিল্পের মায়া–নির্মম তার তুলি

আপনার ধন আপনি সে যায় ভুলি।

বিস্মৃতিপটে চিরবিচিত্র ছবি

লিখিয়া চলেছে ছায়া-আলোকের কবি।

                   হাসিকান্নার নিত্য-ভাসান খেলা

বহিয়া চলেছে বিধাতার অবহেলা।

নহে সে কৃপণ, রাখিতে যতন নাই,

খেলাপথে তার বিঘ্ন জমে না তাই।

মানো সেই লীলা, যাহা যায় যাহা আসে

পথ ছাড়ো তারে অকাতরে অনায়াসে।

আছে তবু নাই, তাই নাই তার ভার;

ছেড়ে যেতে হবে, তাই তো মূল্য তার।

স্বর্গ হইতে যে সুধা নিত্য ঝরে

সে শুধু পথের, নহে সে ঘরের তরে।

তুমি ভরি লবে ক্ষণিকের অঞ্জলি,

স্রোতের প্রবাহ চিরদিন যাবে চলি।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত