আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পুণ্যের হিসাব কবিতা । punyer hisab Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পুণ্যের হিসাব কবিতাটি [ punyer hisab kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী–কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ পুণ্যের-হিসাব

পুণ্যের হিসাব কবিতা । punyer hisab Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সাধু যবে স্বর্গে গেল, চিত্রগুপ্তে ডাকি

কহিলেন, “আনো মোর পুণ্যের-হিসাব।”

চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি

দেখিতে লাগিল তার মুখের কী ভাব।

সাধু কহে চমকিয়া, “মহা ভুল এ কী!

প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে,

শেষের পাতায় এ যে সব শূন্য দেখি–

 

যতদিন ডুবে ছিনু সংসারের পাঁকে

ততদিন এত পুণ্য কোথা হতে আসে!”

শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে।

সাধু মহা রেগে বলে, “যৌবনের পাতে

এত পুণ্য কেন লেখ দেবপূজা-খাতে।”

চিত্রগুপ্ত হেসে বলে, “বড়ো শক্ত বুঝা।

যারে বলে ভালোবাসা, তারে বলে পূজা।”

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত