দেবতার বিদায় কবিতাটি [debotar biday kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ দেবতার বিদায়
দেবতার বিদায় কবিতা । debotar biday Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
দেবতামন্দিরমাঝে ভকত প্রবীণ
জপিতেছে জপমালা বসি নিশিদিন।
হেনকালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে
বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে।
কহিল কাতরকণ্ঠে “গৃহ মোর নাই
এক পাশে দয়া করে দেহো মোরে ঠাঁই।”
সসংকোচে ভক্তবর কহিলেন তারে,
“আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে।”
সে কহিল, “চলিলাম”–চক্ষের নিমেষে
ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।
ভক্ত কহে, “প্রভু, মোরে কী ছল ছলিলে!”
দেবতা কহিল, “মোরে দূর করি দিলে।
জগতে দরিদ্ররূপে ফিরি দয়াতরে,
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।”


![শেষ প্রহরে shesh prohore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর শেষ প্রহরে shesh prohore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শেষ-প্রহরে-shesh-prohore-কবিতা--1024x536.gif)







![সময়হারা somoyhara [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর সময়হারা somoyhara [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সময়হারা-somoyhara-কবিতা--1024x536.gif)