ক্ষণিক মিলন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ ক্ষণিক মিলন
ক্ষণিক মিলন khonik milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশের দুই দিক হতে দুইখানি মেঘ এল ভেসে,
দুইখানি দিশাহারা মেঘ– কে জানে এসেছে কোথা হতে
সহসা থামিল থমকিয়া আকাশের মাঝখানে এসে,
দোঁহাপানে চাহিল দু-জনে চতুর্থীর চাঁদের আলোতে।
ক্ষীণালোকে বুঝি মনে পড়ে দুই অচেনার চেনাশোনা,
মনে পড়ে কোন্ ছায়া-দ্বীপে, কোন্ কুহেলিকা-ঘের দেশে,
কোন্ সন্ধ্যা-সাগরের কূলে দু-জনের ছিল আনাগোনা।
মেলে দোঁহে তবুও মেলে না তিলেক বিরহ রহে মাঝে,
চেনা বলে মিলিবারে চায়, অচেনা বলিয়া মরে লাজে।
মিলনের বাসনার মাঝে আধখানি চাঁদের বিকাশ,–
দুটি চুম্বনের ছোঁয়াছুয়ি, মাঝে যেন শরমের হাস,
দুখানি অলস আঁখিপাতা, মাঝে সুখস্বপন-আভাস।
দোঁহার পরশ লয়ে দোঁহে ভেসে গেল, কহিল না কথা,
বলে গেল সন্ধ্যার কাহিনী, লয়ে গেল উষার বারতা॥


![ক্ষণিক মিলন khonik milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 ক্ষণিক মিলন khonik milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ক্ষণিক-মিলন-khonik-milon-কবিতা--1024x536.gif)

![যৌবন-স্বপ্ন joubon swopno [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 যৌবন-স্বপ্ন joubon swopno [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/যৌবন-স্বপ্ন-joubon-swopno-কবিতা--1024x536.gif)
![গীতোচ্ছাস gitocchas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 গীতোচ্ছাস gitocchas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গীতোচ্ছাস-gitocchas-কবিতা--1024x536.gif)

![সানাই কাব্যগ্রন্থের ‘বিপ্লব’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর বিপ্লব biplob [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জন্মদিন-কবিতা-1024x536.gif)
![বিপাশা bipasha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বিপাশা bipasha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিপাশা-bipasha-কবিতা--1024x536.gif)