তবে শেষ করে , প্রেম ১৪৯ | Tobe ses kore রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।
তবে শেষ করে , প্রেম ১৪৯ | Tobe ses kore
রাগ: মিশ্র কাফি-সিন্ধু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০০
তবে শেষ করে:
তবে শেষ করে দাও শেষ গান, তার পরে যাই চলে
তুমি ভুলে যেয়ো এ রজনী, আজ রজনী ভোর হলে॥
বাহুডোরে বাঁধি কারে, স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বক্ষে শুধু বাজে ব্যথা, আঁখি ভাসে জলে॥
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।
রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।







![তবু মনে রেখো - Tobu mone rekho [ রবীন্দ্রসঙ্গীত, প্রেম ১৫১ ] 3 তবু মনে রেখো - Tobu mone rekho [ রবীন্দ্রসঙ্গীত, প্রেম ১৫১ ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/11/তবু-মনে-রেখো-1024x536.gif)



![আমার এই ছোটো কলসিটা amar ei chhoto kolsita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই ছোটো কলসিটা amar ei chhoto kolsita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমার-এই-ছোটো-কলসিটা-amar-ei-chhoto-kolsita-কবিতা--1024x536.gif)