পরিণাম
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ পরিণাম
পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ভৈরবী । ঝাঁপতাল
জানি হে, যবে প্রভাত হবে, তোমার কৃপা-তরণী
লইবে মোরে ভব-সাগর-কিনারে।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
দাঁড়াব আমি তব অমৃত-দুয়ারে।
জানি হে, তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া
রেখেছ মোরে তব অসীম ভুবনে–
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
জীবন হতে নিয়েছ নবজীবনে।
জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
শয়ান আছে তব নয়ান-সমুখে–
আমার হাতে তোমার হাত রয়েছে দিন-রজনী
সকল পথে-বিপথে সুখে-অসুখে।
জানি হে জানি, জীবন মম বিফল কভু হবে না,
দিবে না ফেলি বিনাশভয়পাথারে–
এমন দিন আসিবে যবে করুণাভরে আপনি
ফুলের মতো তুলিয়া লবে তাহারে।


![পত্রপুট কাব্যগ্রন্থের ‘পৃথিবী’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী কবিতা [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Prithibi Kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/পৃথিবী-কবিতা-1024x576.gif)

![পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পরিণাম-porinam-কবিতা-1-1-1024x536.gif)

![নদী কবিতা ঐশ্বর্য কাব্যগ্রন্থ [ Nodi Kobita, Oishojjo Kabbogrontho ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 নদী কবিতা ঐশ্বর্য কাব্যগ্রন্থ [ Nodi Kobita, Oishojjo Kabbogrontho ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নদী-কবিতা-ঐশ্বর্য-কাব্যগ্রন্থ-1024x536.gif)
![যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/যথার্থ-আপন-jothartho-apon-কবিতা--1024x536.gif)



