যথার্থ আপন jothartho apon [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ যথার্থ আপন
যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান
বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান।
ভুলেও মাটির পানে তাকায় না তাই,
চন্দ্রসূর্যতারকারে করে ভাই ভাই।
নভশ্চর ব’লে তার মনের বিশ্বাস,
শূণ্যপানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস।
ভাবে শুধু মোটা এই বোঁটাখানা মোরে
বেঁধেছে ধরার সাথে কুটুম্বিতা-ডোরে।
বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকে
উড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে।
বোঁটা যবে কাটা গেল, বুঝিল সে খাঁটি,
সূর্য তার কেহ নয়, সবই তার মাটি।
![যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)


![উৎসর্গ কাব্যগ্রন্থের ‘আজ মনে হয় সকলেরই মাঝে’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর আজ মনে হয় সকলেরই মাঝে aaj mone hay sakaleri maajhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আজ-মনে-হয়-সকলেরই-মাঝে-aaj-mone-hay-sakaleri-maajhe-কবিতা--1024x536.gif)

![যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/যথার্থ-আপন-jothartho-apon-কবিতা--1024x536.gif)

![পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পরিণাম-porinam-কবিতা-1-1-1024x536.gif)
![শক্তির সীমা shoktir seema [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 শক্তির সীমা shoktir seema [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শক্তির-সীমা-shoktir-seema-কবিতা--1024x536.gif)

