অদৃশ্য কারণ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর | কণিকা

অদৃশ্য-কারণ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরনামঃ অদৃশ্য-কারণ

অদৃশ্য কারণ odrishyo karon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

 

রজনী গোপনে বনে ডালপালা ভ’রে

কুঁড়িগুলি ফুটাইয়া নিজে যায় স’রে।

ফুল জাগি বলে, মোরা প্রভাতের ফুল–

মুখর প্রভাত বলে, নাহি তাহে ভুল।

মন্তব্য করুন